ভাতা পাওয়ার আনন্দে রানাঘাট শহর পরিক্রমা পুরোহিতদের
দি নিউজ লায়ন ; মাসিক ভাতা ১০০০,টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আনন্দে রানাঘাট শহর পরিক্রমা করলেন প্রায় ৪০০ জন পুরোহিত l রানাঘাট শহরে মিছিল আর তার সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশংসাl তাদের স্লোগান রাজ্যের মুখ্যমন্ত্রীর ভালো হোক এই ভাবে কোনদিন কেউ তাদের কথা চিন্তা করেনি। ঘণ্টা বাজিয়ে তারা মুখ্যমন্ত্রী ঘোষণাকে তারা কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে রানাঘাট পৌরসভায় আসেন।
সেই সঙ্গে পৌরসভার পৌরপ্রসাশক পার্থ সারথী চট্টোপাধ্যায় কে ফুল দিয়ে সন্মান জানান পৌর প্রশাসকের পক্ষ থেকে তাঁদেরকে মিষ্টি তুলে দেওয়া হয়। প্রশাসক পার্থ সারথী চট্টোপাধ্যায় বলেন রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছেন।
দিন কয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছিলেন রাজ্যের দুঃস্থ,গরীব পুরোহিতদের জন্য মাসিক হাজার টাকা ভাতা ও আবাস যোজনার বাড়ি তৈরী করে দেওয়া হবে সেই কথা জেনে তারা রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়োধ্বনি করে রানাঘাট শহর পরিক্রমা করে পৌরসভা তে আসেন।
পুরোহিত দের পক্ষ থেকে পার্থ ভট্টাচাৰ্য, পাপান ব্যানার্জী বলেন আমার শুধু খুশি নয় গর্বিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের কোন কেউ দেখেনি রাজ্য সরকার যে ভাবে আমাদের দিকে সাহায্য এর হাত বাড়িয়ে দিলেন তাতে আমার শুধু কৃতজ্ঞ নয় গর্বিত আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এর মতন মুখমন্ত্রী রয়েছেন l কেন্দ্র তারা তো একবার ও আমাদের কথা ভাবেনি যা ভাবলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Post a Comment